টাঙ্গাইলে ধানখেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী ছবি
মরদেহের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের দেলদুয়ারে ধানখেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৬ মে) দুপুরে উপজেলার লাউহাটী ইউনিয়নের সল্পলাড়ু গ্রামে ধলেশ্বরী নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধানের জমিতে কাজ করতে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দেলদুয়ার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন:

দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস