ডিসি মাসুদ হলেন চট্টগ্রামের পুলিশ সুপার

মো. মাসুদ আলম
মো. মাসুদ আলম | ছবি: সংগৃহীত
2

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আজ (মঙ্গলবার, ৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।

মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। তার বাড়ি বগুড়া জেলায়। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা এই কর্মকর্তা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন।

রমনা বিভাগে দায়িত্ব পালনের আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন, যেখানে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে অংশ নেন।

জেআর