‘বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্তে বিরোধীদল বাইরের দেশের এজেন্ডায় কর্মসূচি দিচ্ছে’

প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: এখন টিভি
0

বিএনপির সুন্দর সুন্দর কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বাইরের দেশের এজেন্ডায় কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মির শাহে আলম।

আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী মির শাহে আলম এমন মন্তব্য করেন।

মির শাহে আলম আরও বলেন, ‘বিরোধীদলের এমপিরা নিজ নির্বাচনি এলাকায় কর্মী লেলিয়ে দিয়ে সারের সংকট সৃষ্টি করছে।’

এসময় জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের পৈত্রীক বাড়ি, আবু সাঈদ ফাউন্ডেশন ও কবরস্থানের অবকাঠামো সম্প্রসারণের জন্য এক কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। পরে রংপুর জেলা পরিষদকে তা বাস্তবায়নের নির্দেশনাও দেন তিনি।

এসএইচ