নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা জানান, তিনি সীমান্তে বেশ কিছু রিজার্ভ ইউনিটের সদস্যদের লুটপাট চালাতে দেখেছেন। তিনি বলেন, ‘তারা সেখান থেকে প্রায় সবকিছুই নিয়ে যাচ্ছে—অস্ত্র, স্যুভেনিয়ার, গয়না, কম্বল এমনকি ব্যক্তিগত ছবিও বাদ দিচ্ছে না।’ অন্য একটি ঘটনায় এক ইসরাইলি কমান্ডারকে তার অধীনস্থ সেনাদের লুট করা মালামাল দেশে নিয়ে যেতে বাধা দিতে দেখা গেছে।
আরেক ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, যুদ্ধের কারণে পালিয়ে যাওয়া লেবাননিদের বাড়িঘর ও দোকানপাটে হানা দিয়ে মালামাল সরিয়ে নিচ্ছে ইসরাইলি সেনারা। এর আগে গাজা যুদ্ধের সময়ও ইসরাইলি সেনাদের বিরুদ্ধে এমন গণলুটপাটের অভিযোগ উঠেছিল।
গত সপ্তাহে ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে লুটপাটের বিষয়ে সেনাদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে বাস্তবে মাঠপর্যায়ে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।





