বাসিম মোহাম্মদ বলেন, ‘সংকট শেষ হওয়ার সাত দিনের মাথায় ইরাক তার তেল উৎপাদন ও রপ্তানি আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবে।’ হরমুজ প্রণালিটি ইরান সংশ্লিষ্ট যুদ্ধের কারণে বর্তমানে কার্যত বন্ধ রয়েছে। এই সংকটের কারণে ইরাকের তেল খাত বড় ধরনের ধাক্কা খেয়েছে।
আরও পড়ুন:
বর্তমানে ইরাকের দৈনিক তেল উৎপাদনের পরিমাণ প্রায় ১৫ লাখ ব্যারেল। এর মধ্যে তুরস্কের জেইহান বন্দরের মাধ্যমে দৈনিক প্রায় ২ লাখ ব্যারেল তেল রপ্তানি করা হচ্ছে। ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দুটি তেলের ট্যাঙ্কার প্রস্তুত রয়েছে এবং আরও দুটি ট্যাঙ্কার আসার কথা রয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতির ওপর।




