আজ (শনিবার, ২ মে) বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত ১১ দলের সেমিনারে তিনি এসব কথা বলেন।
‘গণভোটের রায় কার্যকর করা এখন সময়ের দাবি’ শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
আরও পড়ুন:
তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে রাজনৈতিক বিভাজন দূর করে সমন্বিত উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সেমিনারে মাওলানা কামরুল আহসান এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি।
এ সেমিনারে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগরের নেতারা।





