
জুলাই সনদ চাইবেন, আবার বাস্তবায়নে সহযোগিতা করবেন না, দুটি বিপরীতমুখী—বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এখন আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না। দুইটা বিপরীতমুখী হয়ে যায়।’

ইনসাফ কায়েম হলে দেশে মুক্তি আসবে: ব্যারিস্টার শাহরিয়ার
ইনসাফ কায়েম হলে দেশে মুক্তি আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। তিনি বলেছেন, সরকার সব জায়গায় নিজের লোক বসাচ্ছে। এজন্য তো এত মানুষ জীবন দিয়ে ফ্যাসিস্ট বিতাড়িত করেনি। একটি স্বনির্ভর এবং ভারতের প্রভাবমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে জুলাই জাতীয় সনদের কোনো বিকল্প নেই।

সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার জন্য ৩১ মার্চ সময় নির্ধারণ
‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ নিয়ে আলোচনা করার জন্য আগামী ৩১ মার্চ সময় নির্ধারণ করেছে জাতীয় সংসদ। বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের প্রেক্ষিতে সংসদে আজ এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ। অধিবেশনের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পরিবর্তিত পরিস্থিতিতে বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদের কার্যপ্রণালি অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত যেকোনো ব্যক্তি, সংসদের স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সভাপতিত্ব করবেন এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপির ভিশন টুয়েন্টি-থার্টি, ৩১ দফা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সূচনা হবে সংসদের প্রথম অধিবেশনে।

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট দায়ের
জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

গণভোটে 'হ্যাঁ' জয়ের পর নতুন বাংলাদেশ: কীভাবে চলবে গণপরিষদ ও জাতীয় সংসদ?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে (Constitutional Referendum) ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক ও সাংবিধানিক অধ্যায়ের সূচনা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ৬১.০৩% ভোটার উপস্থিতিতে ৬৮.৫৯% নাগরিক ‘জুলাই জাতীয় সনদ’ (July National Charter) বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন। এই রায়ের ফলে নবনির্বাচিত সংসদ এখন একই সাথে সরকার পরিচালনা এবং সংবিধান সংস্কারের (Constitutional Reform) দ্বৈত দায়িত্ব পালন করবে।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে।

স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। সেই সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব বিএনপি বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয় বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ উদ্বোধন করার সময় এ কথা জানান তিনি।

জাতীয় সংসদের সার্বভৌমত্বে ‘জবরদস্তিমূলক হস্তক্ষেপ’ নয়: সালাহউদ্দিন আহমদ
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা মনে করি, বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খর্ব না হয়, সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে হস্তক্ষেপ করাতে দিতে চাই না।’

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনা সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ (শনিবার, ২৫ অক্টোবর) জাতীয় সংসদের কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।