আজ (শনিবার, ২ মে) বিয়াম ফাউন্ডেশনে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
মন্ত্রীর মতে, খনিজ সম্পদ বিভাগ চাইলেই জ্বালানি আমদানি নির্ভরতা থেকে দেশকে রক্ষা করতে পারে। তিনি বলেন, ‘সম্ভাবনাময় সম্পদের সন্ধান পেয়েও নেয়া হচ্ছে না বিস্তর গবেষণা ও উত্তোলনের উদ্যোগ।’
এছাড়া সরকারের গবেষণা অনুযায়ী দেশের সমুদ্রসীমায় তেল ও গ্যাসের ২৬টি ব্লক রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
এসময় তিনি সোলারের ব্যবহার বাড়ানোর ব্যাপারে সরকারের পরিকল্পনা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘আমরা সোলারকে এগিয়ে নেয়ার জন্য ইনসেন্টিভ দেবো। আমরা ট্যাক্সের ব্যাপারটা ভাবছি, কীভাবে ট্যাক্স কমিয়ে এটা ঠিক করা যায়। যারা সোলারকে বেশি ব্যবহার করে, তাদেরকে কীভাবে ইনসেন্টিভ দেয়া যায়, সেটা নিয়েও ভাবছি।’
তিনি আশা প্রকাশ করে আরও বলেন, ‘আগামী জুনের মধ্যে আপনারা এই পলিসিটা পাবলিকলি দেখতে পারবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এটা করতে চেয়েছেন। ওনার সঙ্গে দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতাতে আমি বুঝি যে, ওনার নেতৃত্বে বাংলাদেশে সোলার এগিয়ে যাবে।’





