
রাজশাহীতে কাটতে শুরু করেছে তেল সংকট, কমেনি ভোগান্তি
রাজশাহীতে দীর্ঘ প্রতীক্ষার পর জ্বালানি তেলের তীব্র সংকট কাটতে শুরু করেছে। তবে জেলার অধিকাংশ ফিলিং স্টেশন এখনো পুরোপুরি সচল না হওয়ায় খোলা থাকা পাম্পগুলোতে গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের, ফলে শহরজুড়ে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন।

ফুয়েল পাশ অ্যাপে শৃঙ্খলা ফিরলেও কারিগরি জটিলতায় কমেনি ভোগান্তি
রাজধানীর নির্দিষ্ট ফিলিং স্টেশনে ফুয়েল পাশ অ্যাপে শৃঙ্খলা ফিরলেও অ্যাপসের কারিগরি কিছু জটিলতা রয়েই গেছে। যে কারণে ভোগান্তি পুরোপুরি কমেনি। এদিকে ডিপো থেকে সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও অনেক ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধিত সরবরাহ তারা পায়নি। সে কারণে পাম্পে যানবাহনের দীর্ঘ সারি কমেনি।

ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে ডিজেল, পেট্রোল ও অকটেনের বরাদ্দ
দেশের সব পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ (রোববার, ১৯ এপ্রিল) রাতে বিপিসির পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজধানীতে জ্বালানি সংকট তীব্র; ভোগান্তি বেড়েছে কয়েকগুণ
রাজধানীতে জ্বালানি তেলের অস্থিরতা বিগত কয়েক সপ্তাহের চেয়ে যেন বেড়েছে। বেশিরভাগ পাম্পে সাধারণ গ্রাহকদের জ্বালানি পেতে অপেক্ষা করতে হচ্ছে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত। ডিপো থেকে জ্বালানি পেতে বিলম্ব হওয়ায় যেন ভোগান্তি বেড়েছে আরও কয়েকগুণ। পর্যাপ্ত মজুত না পেলে অবস্থার উন্নতি দেখছেন না পেট্রোল পাম্পের কর্মীরা।

নারায়ণগঞ্জে অনেক পাম্পে নেই জ্বালানি, ভোগান্তিতে চালকরা
জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন নারায়ণগঞ্জ নগরীর মানুষ। আজ (বুধবার, ৮ এপ্রিল) সকাল থেকেই নগরীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ থাকায় অন্যান্য পাম্পগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র চাপ।

‘ফুয়েল পাশ’: তেল সংকটে ডিজিটাল সমাধানের পথে সরকার
পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইন, এরপরও কাঙ্ক্ষিত তেল মিলছে না। অন্যদিকে প্রয়োজনের বেশি তেল কিনে ঘরে মজুত রাখছেন অনেকে। এই দুই সংকট একসঙ্গে সামলাতে এবার ডিজিটাল পথে হাঁটছে সরকার, আসছে ‘ফুয়েল পাশ’। রাজধানীতে প্রথমবারের মতো পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা ও যাচাই-বাছাই করেন সরকারি কর্মকর্তারা।

রাজধানীতেও পেট্রোল পাম্প ধর্মঘট
দশ দফা দাবিতে ৮ ঘণ্টা ধর্মঘট পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ। সারাদেশের মতো রাজধানীর পাম্পগুলোতে তেল দেওয়া বন্ধ থাকলেও সরকারি পাম্পে সেবা চালু আছে।