জার্মানি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র; পিস্তোরিয়াস বললেন ‘প্রত্যাশিতই ছিল’

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস | ছবি: সংগৃহীত
0

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘প্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস। ইরান যুদ্ধ নিয়ে দুই মিত্র দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র এই সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস সম্প্রতি এক মন্তব্যে বলেছিলেন, যুদ্ধ অবসানে চলা আলোচনায় ইরান আসলে যুক্তরাষ্ট্রকে ‘লজ্জিত’ করছে। এমন পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই ওয়াশিংটন এই পদক্ষেপ নিল। তবে পিস্তোরিয়াস মনে করেন, জার্মানি ও ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেয়ার বিষয়টি আগে থেকেই বোঝা যাচ্ছিল।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইউরোপীয় দেশগুলোকে এখন নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নিতে হবে।’ জার্মানি এ ক্ষেত্রে সঠিক পথেই রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশটির সশস্ত্র বাহিনী ‘‘বুন্দেসওয়েয়ার’’-এর সক্ষমতা বাড়ানো হচ্ছে এবং দ্রুত সামরিক সরঞ্জাম কেনা হচ্ছে।’

তিনি আরও জানান, জার্মানি তার মিত্র দেশ বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, পোল্যান্ড ও ইতালির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে।

এএম