স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনার্থীদের নিয়ে নাগরদোলাটি ঘুরছিল। হঠাৎ সেটি ভেঙে নিচে পড়ে গেলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে ছয়জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
আরও পড়ুন:
গুরুতর আহতদের মধ্যে ভজন সরকার (৪০) নামে একজন রয়েছেন, যিনি ঘটনাস্থলের পাশে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন বলে জানা গেছে।
চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পার্কে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব নাগরদোলা বসিয়ে ব্যবসা করছে একটি চক্র। এগুলো অপসারণের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও তা কার্যকর হয়নি।





