নতুন করে তেহরানে আক্রমণ করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো সুরক্ষিত থাকবে না বলে হুমকি দিয়েছে আইআরজিসি।
এদিন, ইরানে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরান সমঝোতার পথ খুঁজছে। তবে সংঘাত শেষ পর্যন্ত কবে থামবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন
তার দাবি, চলমান সংকটের সমাধান হলেই বিশ্ববাজারে কমবে তেলের দাম।
অন্যদিকে, যুদ্ধবিরতির মাঝেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। বাড়ছে প্রাণহানি। ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই ইসরাইলি হামলা বন্ধে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী।





