এ কমিটির সবচেয়ে বড় আকর্ষণ লঙ্কান ক্রিকেটের তিন কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, রোশন মহানামা এবং সিদাথ ওয়েটিমুনির অন্তর্ভুক্তি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা ও দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে নেয়া এ পদক্ষেপে লক্ষ্য ক্রিকেট বোর্ডে স্বচ্ছতা আনা, আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা।
আরও পড়ুন:
একই সঙ্গে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানো এবং তৃণমূল ক্রিকেট উন্নয়নেও কাজ করবে এ কমিটি।চেয়ারম্যান বিক্রমরত্নে জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য শ্রীলঙ্কা ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা।
নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এই কমিটিই পরিচালনা করবে বোর্ডের প্রশাসনিক কার্যক্রম।





