লাল কার্ড দেখে প্রতিপক্ষ খেলোয়াড়কে ‘ঘুসি’ দিলেন ফুটবলার!

ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা
ম্যাচের শেষ মুহূর্তে উত্তেজনা | ছবি: সংগৃহীত
0

স্পেনের দ্বিতীয় বিভাগ সেগুন্দা ডিভিশনে আরাগোনেস ডার্বিতে ঘটে চরম উত্তেজনা! রিয়াল জারাগোজা ও এস ডি হুয়েস্কার ম্যাচের শেষ মুহূর্তে ঘটে মারামারির ঘটনা।

জারাগোজার গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা লাল কার্ড দেখার পর প্রতিপক্ষ খেলোয়াড় জর্জ পুলিডোকে ঘুষি মারেন।

আরও পড়ুন:

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই দলের খেলোয়াড়রাও জড়িয়ে পড়েন সংঘর্ষে। হুয়েস্কার গোলরক্ষক ড্যানি জিমিনিজ ও পাল্টা ঘুষি মারায় তাকেও লাল কার্ড দেখান রেফারি।

এ ঘটনার জেরে আন্দ্রাদা পেয়েছেন ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা। ম্যাচটি ১-০ গোলে জিতেছে হুয়েস্কা। ম্যাচ শেষে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন আন্দ্রাদা।

এফএস