মালয়েশিয়ায় বাড়লো অবৈধ বিদেশিদের সাধারণ ক্ষমার মেয়াদ

অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ালো মালয়েশিয়া সরকার
অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ালো মালয়েশিয়া সরকার | ছবি: সংগৃহীত
1

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের জন্য চালু থাকা মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম (২.০) বা সাধারণ ক্ষমার মেয়াদ আরও এক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসেই এ সুযোগ শেষ হওয়ার কথা থাকলেও কর্মসূচিটি আগামী বছরের ৩১মে পর্যন্ত চলবে।

কর্মসূচির ইতিবাচক ফল বিবেচনায় নিয়ে এ সময় বাড়ানো হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩০মে) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নিয়েছেন এবং সরকারের রাজস্বও বেড়েছে।

ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচিতে ১১২টি দেশের মোট ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অভিবাসী নিবন্ধন করেছেন। এ সময়ে জরিমানা বাবদ আদায় হয়েছে প্রায় ১২৭ মিলিয়ন রিঙ্গিত।

আরও পড়ুন:

এ কর্মসূচির আওতায় অবৈধভাবে অবস্থানরত বিদেশিরা নির্ধারিত জরিমানা দিয়ে আইনগত জটিলতা ছাড়াই বৈধভাবে নিজ দেশে ফিরতে পারেন। জরিমানার হার নির্ধারণ করা হয়েছে অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত।

একইসঙ্গে অভিবাসন আইন প্রয়োগ আরও কঠোর করার ঘোষণা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশজুড়ে অভিযান, নজরদারি ও আইন প্রয়োগ জোরদার করা হবে বলে জানানো হয়েছে। অবৈধ অভিবাসীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতা নিয়োগকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএইচ