শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল চিলির রাজপথ

চিলির রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ
চিলির রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ চিলির রাজপথ। বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ সীমিত করার সরকারি প্রস্তাবের বিরুদ্ধে রাজধানী সান্তিয়াগোতে বিক্ষোভে নেমেছে দেশটির শত শত শিক্ষার্থী।

চিলির নতুন কট্টর-ডানপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্টের শিক্ষাখাতে ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সান্তিয়াগোর রাস্তায় নেমেছে দেশটির শিক্ষার্থীরা।

গতকাল বুধবার বিক্ষোভকারী ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে বলে জানিয়েছে আলজাজিরা।

আরও পড়ুন:

কাস্ট গত মাসেই মুক্তবাজার অর্থনীতি এবং অভিবাসন-বিরোধী একটি এজেন্ডা নিয়ে শপথ গ্রহণ করেন। সরকারি ব্যয় কমানোর প্রতিশ্রুতির পদক্ষেপ হিসেবে তার সরকার ৩০ বছরের বেশি বয়সী নতুন শিক্ষার্থীদের বিনামূল্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার সুযোগ সীমিত করার কথা বিবেচনা করে।

যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসে। সরকারের সাময়িক কৌশলগত এ সিদ্ধান্ত বাস্তবায়নের আশঙ্কা থেকে শিক্ষার্থীরা এ সমাবেশ করেছে।

এফএস