এক বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘সমুদ্রপথে অবরোধ আরোপ বা যেকোনো ধরনের বিধিনিষেধ আরোপের চেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি ব্যর্থ হতে বাধ্য।’ তিনি আরও যোগ করেন, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে নতুন উত্তেজনার উৎস হয়ে দাঁড়াবে এবং পারস্য উপসাগরের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতাকে বিঘ্নিত করবে।
যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের তেল রপ্তানি বন্ধের লক্ষ্যে সম্প্রতি নৌ-অবরোধ জোরদার করেছে। তেহরান শুরু থেকেই একে ‘অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে আসছে।





