বিদ্যুৎ ঘাটতি না থাকায় মঙ্গলবার দেশে লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

বিদ্যুতের প্রতীকী ছবি
বিদ্যুতের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
2

বিদ্যুৎ ঘাটতি না থাকায় গতকাল (মঙ্গলবার, ২৮ এপ্রিল) দেশের কোথাও লোডশেডিং হয়নি। আজ (বুধবার, ২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিন দেশে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল। তবে বৃষ্টিপাতের কারণে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় ঘাটতিও হ্রাস পায়।

আরও পড়ুন:

এ কারণে মঙ্গলবার সারা দেশে কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, সোমবার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের পরিস্থিতি উন্নত হবে এবং লোডশেডিং কমে আসবে।

এসএস