বিধানসভা নির্বাচন: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল স্থলবন্দর
বেনাপোল স্থলবন্দর | ছবি: এখন টিভি
0

আগামীকাল (বুধবার, ২৯ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কারণে আজ থেকে ২দিন যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বেনাপোলের ওপারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কোলকাতা, হাবড়াসহ পশ্চিমবঙ্গে কয়েকটি আসনে দ্বিতীয় দফায় কাল ভোট গ্রহণে নিরাপত্তার কারণে গতকালই বাণিজ্য বন্ধের কথা জানিয়ে দেয় পেট্টাপোল বন্দর কর্তৃপক্ষ।

দুই দেশের মধ্যে ইমিগ্রেশন হয়ে শুধু মেডিকেল ভিসাধারী ও এপারে অবস্থানরত ভারতীয় নাগরিক ছাড়া অন্যান্য যাত্রী গমনাগমন বন্ধ রাখা হয়েছে।

বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানিয়েছেন, নিরাপত্তা কারণ জানিয়ে আজ ও আগামীকাল দুই দেশের মধ্যে সকল প্রকার বাণিজ্য বন্ধ রাখা হয়েছে পেট্টাপোল বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তে।

এছাড়া ভারতীয় নাগরিক দেশে ফেরা ও মেডিকেল ভিসা ছাড়া ইমিগ্রেশন হয়ে যাত্রী গমনাগমন বন্ধ রাখা হয়েছে আজ ও আগামীকাল। তবে কাস্টম ও বন্দর অফিসে শুল্কায়ন ও অফিসিয়াল কাল চালু রয়েছে।

এএইচ