সেখানে তিনি জানান, প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে সেটির প্রাথমিক পর্যায়েই তিনি চিকিৎসা নিয়েছেন।
বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য থেকে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহুর প্রোস্টেট সার্জারি হয়। এরপর নিয়মিত চেকআপে চলতে থাকে। তারই এক চেকআপে তার প্রোস্টেটে ছোট একটি ক্যান্সার টিউমার রয়েছে তা ধরা পড়ে। যা ছড়িয়ে পড়ার আগেই শনাক্ত হয়।
জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়ে ক্যান্সার টিউমারটি সার্জিক্যালি কেটে ফেলা হয়। এখন তিনি সুস্থ আছেন বলে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
তবে ইরানের সঙ্গে চলা যুদ্ধের কারণে এতদিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জনসম্মুখে আনা হয়নি বলে জানান নেতানিয়াহু।
তিনি জানান, তাকে বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য দেরি করে প্রকাশ করতে বলা হয়েছিল। যেন ইরানে যুদ্ধ চলার মাঝে তার স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগ ছড়িয়ে না পড়ে।
নেতানিয়াহু জানান, তিনি এখন শারিরীকভাবে ‘দারুণ’ আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইসরাইলের প্রধানমন্ত্রী লেখেন, দেড় বছর আগে আমার বড় হয়ে যাওয়া প্রস্টেটের সফল অস্ত্রোপচার হয়। তখন থেকে আমি নিয়মিত মেডিকেল চেকআপে ছিলাম।
আরও পড়ুন:
তিনি লেখেন, শেষবারের চেকআপে ধরা পড়ে প্রোস্টেটে এক সেন্টিমিটারের চেয়েও ছোট একটি টিউমার রয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় বোঝা যায়, সেটি ছিল একটি ক্যান্সারযুক্ত টিউমার। তবে সেটি একেবারেই প্রাথমিক পর্যায়ে ছিল। কোথাও ক্যান্সার ছড়িয়ে পড়েনি।
তিনি আরও লেখেন, তখন আমাকে এ টিউমার সরিয়ে ফেলার জন্য চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়।
এরপর হাদাসা মেডিকেল সেন্টারে কোনো জটিলতা ছাড়াই চিকিৎসা সম্পন্ন হয়েছে বলে জানান নেতানিয়াহু।





