সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলারদের ডিএনসিসির সংবর্ধনা

সাফ জয়ী ফুটবলারদের ডিএনসিসির সংবর্ধনা
সাফ জয়ী ফুটবলারদের ডিএনসিসির সংবর্ধনা | ছবি: এখন টিভি
0

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্য পাওয়া তরুণ ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অনুষ্ঠানে অনূর্ধ্ব ২০ ফুটবলারদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফুটবলের উন্নয়নে লজিস্টিক সাপোর্ট দেয়ার জন্য সিটি করপোরেশন, রাজউক ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তাবিথ আউয়াল।

আরও পড়ুন:

তিনি আরও জানান, খেলাধুলার পরিবেশ উন্নয়নে ইতোমধ্যে ছয়টি মাঠ উন্মুক্ত করে দিয়েছে সিটি করপোরেশন। এই মাঠগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে বাফুফে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তাবিথ আউয়ালের। তরুণ ফুটবলারদের এমন অর্জন দেশের ফুটবলে নতুন আশার আলো দেখাচ্ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

ইএ