
ঢাকায় কবর সংরক্ষণের খরচ কত?
জনঘনত্বপূর্ণ এই মেগাসিটিতে মৃত্যুর পর সাধারণ মানুষের এক টুকরো মাটির ঠিকানা নিশ্চিত করা দিন দিন দুঃসাধ্য হয়ে উঠছে। জীবিত অবস্থায় রাজধানী ঢাকার রাজপথে ও আবাসনে যে বৈষম্য চোখে পড়ে, তা বিদায়বেলায় কবরস্থানেও রূপ নিচ্ছে চরম বাস্তবতায়। ঢাকায় প্রিয়জনের কবর ১৫ থেকে ২৫ বছরের জন্য সংরক্ষণ করতে সিটি করপোরেশনকে গুনতে হচ্ছে ২০ লাখ থেকে দেড় কোটি টাকা পর্যন্ত। ফলে কোটি টাকা খরচ করে বিত্তবানরা প্রিয়জনের স্মৃতি চিরস্থায়ী করতে পারলেও, নিম্ন ও মধ্যবিত্তদের জন্য সাধারণ কবরেই ভরসা করতে হচ্ছে, যা নির্ধারিত সময় পর পুনরায় নতুন দাফনের জন্য ব্যবহার করা হয় (Graveyard Crisis in Dhaka City)।

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএনসিসি: শফিকুল ইসলাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি আধুনিক, দুর্গন্ধমুক্ত পরিষ্কার নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজ করছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। জানান, সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিক সমাজকেও নগর পরিষ্কারের দায়িত্ব নিতে হবে।

ডিএনসিসির পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩
রাজধানীর উত্তরখানের এসটিএস এলাকায় দায়িত্বরত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ পর্যন্ত হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী
রাজধানীর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে নিজেই গাড়ি চালিয়ে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ৩১ জুলাই) বিকেলে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

জনসেবামূলক কাজ করলে কাউন্সিলর পদে সুপারিশ করা হবে: ডিএনসিসি প্রশাসক
আগামী নির্বাচনে যিনি এলাকায় কাজ করবেন এবং জনসেবামূলক সব কর্মকাণ্ডের প্রমাণ দেখাতে পারবেন, তাকে এলাকার কাউন্সিলর পদে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

কেবল কাগজে-কলমেই আটকে আছে পূর্বাচলে বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া!
তিন দশকেও পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নাগরিক সুবিধা না থাকায় বাড়ি নির্মাণের আগ্রহ হারাচ্ছেন প্লট মালিকরা। ২১ হাজার প্লট হস্তান্তরের বিপরীতে গড়ে উঠেছে মাত্র তিন শতাধিক বাড়ি বা স্থাপনা। সম্প্রতি ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত করা হয় পূর্বাচলকে। প্রশাসক জানালেন, এরই মধ্যে নাগরিক সুবিধা নিশ্চিতে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। তবে নগর পরিকল্পনাবিদরা মনে করেন, কাগজে-কলমে সীমানা বদল হলেও মাঠপর্যায়ের বাস্তবতায় বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্য সফল না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশনের দায়িত্ব নয়: ডিএনসিসি প্রশাসক
হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশনের দায়িত্ব নয় বলে উল্লেখ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘এজন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে, যা অনুসরণ করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব।’

জলাবদ্ধতা ঠেকাতে রাজউক-ওয়াসাকে নিয়ে কাজ করবে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ভবিষ্যতে যেকোনো লেক পারের রাস্তার ভাঙন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

মিরপুরে পানির সংকট বাড়াচ্ছে শঙ্কা
একমাস ধরে পানির তীব্র সংকটে বিপর্যস্ত মিরপুরের কয়েকটি এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, সংকট সমাধান না করে গাড়িতে করে পানি বিক্রি করছে ওয়াসা। অন্যদিকে ওয়াসা বলছে, চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে পারছে না তারা। এ সংকট কাটাতে উত্তোলন সক্ষমতা বৃদ্ধিসহ নতুন নলকূপ স্থাপনে ওয়াসাকে জায়গা ব্যবহারের অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, মিরপুরের জনসংখ্যার সাথে পরিকল্পনার ভারসাম্য আনা জরুরি। তা-না হলে ভবিষ্যতে এই সংকট আরও বৃদ্ধি পাবে।

গাবতলী টার্মিনালে অব্যবস্থাপনা নিরসনে ব্যবস্থা নেয়া হবে: ডিএনসিসি প্রশাসক
গাবতলী বাস টার্মিনাল থেকে সব ধরনের অব্যবস্থাপনা নিরসনসহ ভেতরে অবৈধ পার্কিংয়ে থাকা গাড়ি উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। আজ (শনিবার, ২০ জুন) রাজধানীর মিরপুরে খাল পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে পরিদর্শনে এসে এসব কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সমন্বয়ে শব্দ সচেতনতামূলক এক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ৫ জুন) গুলশান-২ গোল চত্বরে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।