মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘উত্তেজনা কমানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতি এবং আস্থা তৈরির জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করেছে।’
আরও পড়ুন:
জাতিসংঘের পক্ষ থেকে সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সব পক্ষকে এই গতি বজায় রাখার জন্য উৎসাহিত করছি। এমন কোনো কাজ থেকে বিরত থাকতে বলছি যা যুদ্ধবিরতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একটি স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে গঠনমূলকভাবে আলোচনায় অংশ নেয়ার জন্য আমরা আহ্বান জানাই।’
দুজারিক আরও যোগ করেন যে পরবর্তী দফার আলোচনা আয়োজনে পাকিস্তানের প্রচেষ্টাকে আন্তোনিও গুতেরেস ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন।





