ব্রাসেলসে বাংলাদেশ-ইইউ পিপিএর প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন

বাংলাদেশ-ইইউ পিপিএর প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন
বাংলাদেশ-ইইউ পিপিএর প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে পিপিএর প্রাথমিক স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে ব্রাসেলসে এ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বাংলাদেশের পক্ষে সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মু. নজরুল ইসলাম এবং ইইউর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এশিয়া অ্যান্ড প্যাসিফিক) পাওলা পাম্পালনি স্বাক্ষর করেন।

বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও ইইউ’র মধ্যে দীর্ঘমেয়াদি ও কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে এই পিসিএ বা পিপিএ চুক্তি স্বাক্ষরিত হলো।

আরও পড়ুন:

এ স্বাক্ষরের সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউরোপিয়ান কমিশনের হাই রিপ্রেজেনটেটিভ বা ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস উপস্থিত ছিলেন।

এসএইচ