
ইউরোপীয় ইউনিয়নের আরও ঋণ নেয়া ‘ঠিক হবে না’: মের্ৎস
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০২৮ থেকে ২০৩৪ সালের নতুন বাজেট নিয়ে আলোচনার সুর বেঁধে দিতে চেষ্টা করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। প্রস্তাবিত ব্যয় বৃদ্ধির বিরোধিতা করেছেন তিনি। আনাদোলু প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আলবেনিয়া বিক্রির অভিযোগে বাড়ছে জনঅসন্তোষ, বিক্ষোভে অস্থির ৩ দেশে জনজীবন
ট্রাম্প জামাতা জেরিড ক্রশনারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। বিলিয়ন ডলার প্রজেক্টের নামে ক্ষমতাসীন সরকার আলবেনিয়াকে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ দেশটির সাধারণ নাগরিকদের। এদিকে শিক্ষানীতি সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ব্রাসেলসে। গেলো কয়েকদিনের সরকারবিরোধী বিক্ষোভে অক্সিজেন সংকটে বলিভিয়ার নবজাতক হাসপাতাল।

ব্রাসেলসে বাংলাদেশ-ইইউ পিপিএর প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে পিপিএর প্রাথমিক স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে ব্রাসেলসে এ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে ব্রাসেলসের হয়ে সাকিবের চুক্তি
আইসিসি অনুমোদিত ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগের প্রথম আসরে সরাসরি চুক্তিতে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইউরোপের একাধিক বিমানবন্দরে নজিরবিহীন সাইবার হামলা, বিলম্বিত কয়েকশ ফ্লাইট
নজিরবিহীন সাইবার হামলা হয়েছে লন্ডনের হিথরো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন এয়ারপোর্টসহ ইউরোপের বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরে। এতে বাতিল ও বিলম্বিত হয়েছে শত শত ফ্লাইট। চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। মূলত বিশ্বের অন্যতম বড় অ্যাভিয়েশন ও ডিফেন্স টেকনোলজি কোম্পানি কোলিন্স অ্যারোস্পেসে সাইবার হামলার কারণেই এ ঘটনা ঘটে।

ন্যাটো সদরদপ্তরে বৈঠকে অর্ধশত দেশের প্রতিরক্ষা প্রতিনিধি
ইউক্রেনকে সহযোগিতায় যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়ায় দেশটির সামরিক খাত শক্তিশালী করতে ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে বৈঠকে বসেছে অর্ধশত দেশের প্রতিরক্ষা বিষয়ক প্রতিনিধিরা।