সামাজিক মাধ্যমের এক পোস্টে এ তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, গতবারের মতো এবারও মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন ট্রাম্পের দুই ‘গুরুত্বপূর্ণ’ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তবে দ্বিতীয় দফার আলোচনায় ইরান অংশ নিবে কি-না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।
সোমবার মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনার পর ইসলামাবাদের বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।





