গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ওয়াশিংটন ও তেহরান মিলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসার বিষয়ে কাজ করছে। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় খতিবজাদেহ বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানো হবে না। এটি আলোচনার কোনো বিষয়ই হতে পারে না (নন-স্টার্টার)।’
আরও পড়ুন:
খতিবজাদেহ আরও বলেন, ‘আমরা যেকোনো উদ্বেগ নিরসনে প্রস্তুত থাকলেও এমন কোনো প্রস্তাব গ্রহণ করব না যা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।’
একই সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের অনড় অবস্থানের সমালোচনা করেন এই ইরানি কূটনীতিক। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এখনো তাদের ‘ম্যাক্সিমালিস্ট’ বা চরমপন্থী অবস্থান থেকে সরে আসেনি।
দ্বিতীয় দফার সরাসরি আলোচনা প্রসঙ্গে খতিবজাদেহ বলেন, ‘আমরা এখনো প্রকৃত আলোচনার স্তরে পৌঁছাতে পারিনি। কারণ আমেরিকানরা এখনো তাদের অহেতুক দাবিগুলো ত্যাগ করেনি।’





