সাঈদ খতিবজাদেহ
যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম পাঠানোর প্রশ্নই ওঠে না: ইরান

যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম পাঠানোর প্রশ্নই ওঠে না: ইরান

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানোর যে দাবি ডোনাল্ড ট্রাম্প করেছেন, তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের কোনো প্রস্তাব মানার প্রশ্নই ওঠে না। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি বন্দরে মার্কিন অবরোধ কখনোই বৈধ হবে না: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ইরানি বন্দরে মার্কিন অবরোধ কখনোই বৈধ হবে না: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া নৌ-অবরোধ তেহরান কখনোই মেনে নেবে না বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ। তুরস্কের আনতালিয়ায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের ‘হুকুম’ মানার দিন শেষ হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প ‘বড্ড বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ট্রাম্প ‘বড্ড বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বড্ড বেশি কথা বলেন’ বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ। তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাটিক ফোরামের এক পার্শ্ববৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ না যুদ্ধবিরতি—যুক্তরাষ্ট্রকে ‘একটি বেছে নিতে হবে’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ না যুদ্ধবিরতি—যুক্তরাষ্ট্রকে ‘একটি বেছে নিতে হবে’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ নাকি শান্তি চায়—সে বিষয়ে তাদের ‘একটি পথ বেছে নিতে হবে’। বিবিসি টুডে প্রোগ্রামকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একই সঙ্গে দুটো করা সম্ভব নয়; দুটি বিষয় পরস্পরবিরোধী—এটা পরিষ্কার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।