পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান বিরোধের মধ্যেই পেজেশকিয়ানের এই কড়া মন্তব্য এলো। তিনি বলেন, ‘ট্রাম্প বলছেন ইরান তার পরমাণু অধিকার ভোগ করতে পারবে না; কিন্তু কী অপরাধে তা বলছেন না। একটি জাতির অধিকার কেড়ে নেয়ার তিনি কে?’
আরও পড়ুন:
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন যে, কোনো ভালো চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। এর প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান জানান, ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার রাখে এবং কোনো বিদেশি শক্তির চাপিয়ে দেয়া সিদ্ধান্ত মেনে নেবে না।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি নিয়ে সামরিক উত্তেজনার সমান্তরালে পরমাণু ইস্যু নিয়ে দুই দেশের এই বাগযুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে ট্রাম্প যখন ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অনুসরণ করছেন, তখন তেহরানের পক্ষ থেকে এমন অনড় অবস্থান আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।





