‘আপ বাংলাদেশ’ বিলুপ্ত করে ৩৩ জনের এনসিপিতে যোগদান

‘আপ বাংলাদেশ’ থেকে এনসিপিতে যোগদান
‘আপ বাংলাদেশ’ থেকে এনসিপিতে যোগদান | ছবি: সংগৃহীত
0

রাজনৈতিক প্লাটফর্ম আপ বাংলাদেশ বিলুপ্ত করে আলী আহসান জুনায়েদ মুখ্য সমন্বয়ক রাফেহ সালামান রিফাত মুখ্যপাত্র শাহরীন সুলতানা ইরাসহ ৩৩ জনের জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান। আজ (রোববার, ১৯ মার্চ ) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তারা দলে যোগ দেন।

যোগ দেয়া নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

উল্লেখ্য, গত বছর ৯ মে আত্মপ্রকাশ করে আপ বাংলাদেশ। কেন্দ্রিয় শহিদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এফএস