রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভোটগ্রহণ চলছে

ভোট গ্রহণ চলছে
ভোট গ্রহণ চলছে | ছবি: এখন টিভি
0

১৭ বছর পর রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (২০২৬-২৮) দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচনে আজ (শনিবার, ১৮ এপ্রিল) ভোটগ্রহণ চলছে। ব্যাপক উৎসাহ নিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক এ চারটি পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ সকাল ৮টা থেকে গ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি দেখা গেছে।

প্রার্থীরা শেষ সময় পর্যন্ত ভোটারদের সমর্থন আদায়ে সক্রিয় আছেন। এবং নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের হয়ে কাজ করার কথাও বলেন তারা।

নির্বাচন পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, সিটি করপোরেশন প্রশাসক। এসময় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চলছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন:

নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার ও বোরহান উদ্দিন অন্তর এবং চেম্বারের সচিব মুয়াক্ষেরুক হুদা।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন; মো. হাসেন আলী, আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যোতি ও খন্দকার মিজানুর রহমান।

সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন শফিউল আলম ও শামসুর রহমান শান্তন। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব জিয়া উদ্দিন আহমেদ ও একেএম সারওয়ার জাহান।

এফএস