হরমুজে আন্তর্জাতিক মিশনের নেতৃত্ব দেবে ব্রিটেন ও ফ্রান্স: স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার | ছবি: সংগৃহীত
0

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই ‘নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে হরমুজ প্রণালিতে একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দেবে ব্রিটেন ও ফ্রান্স। সম্প্রতি আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন:

প্যারিসে এক বক্তব্যে স্টারমার জানান, এ মিশনের মূল লক্ষ্য হবে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা নিশ্চিত করা এবং মাইন অপসারণ কার্যক্রমে সহায়তা করা। তিনি স্পষ্ট করে বলেন, ‘এ মিশনটি হবে সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং রক্ষণাত্মক।’

তিনি আরও জানান যে, এরই মধ্যে প্রায় এক ডজন দেশ এ মিশনে সম্পদ ও সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে তিনি অন্যান্য দেশগুলোকেও এ উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এএইচ