হিজবুল্লাহর বিরুদ্ধে ‘কাজ এখনও শেষ হয়নি’: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের অভিযান এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরেই তিনি হিজবুল্লাহকে ‘সম্পূর্ণরূপে নির্মূল’ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। খবর আল জাজিরার।

আরও পড়ুন:

এক রেকর্ড করা বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমাদের কাজ এখনও শেষ হয়নি। রকেট ও ড্রোন হুমকি মোকাবিলায় আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে।’ তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ইসরাইলের মূল লক্ষ্য এখন হিজবুল্লাহর পূর্ণাঙ্গ কাঠামো ভেঙে দেওয়া।

এদিকে, এ পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইসরাইলকে আর লেবাননে বোমা হামলার অনুমতি দেওয়া হবে না।’ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়!!!’

এএইচ