স্থানীয়রা জানায়, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ড্রেনের ভেতর থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। এসময় আশপাশের বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে বালি, পানি ও ভেজা চটের বস্তা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
এ বিষয়ে আদমজী ফায়ার ষ্টেশন কর্মকর্তা মিরন মিয়া বলেন, ‘আগুনের বিষয়ে আমদেরকে জানানো হয়নি। তাই ঘটনাস্থলে আমাদের কোনো ইউনিটও যায়নি।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জের উপ-ব্যাবস্থাপনা পরিচালক রাজীব কুমার সাহা বলেন, ‘আমরা ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি। প্রয়োজনে আমরা পাইপ পরিবর্তনেরও ব্যবস্থা গ্রহণ করবো।’




 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)
