১৭ এপ্রিল হজ ফ্লাইট; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা | ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
0

১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

আজ (রোববার, ১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে একথা জানান তিনি। এ সময় মন্ত্রী জানান হজযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

মন্ত্রী বলেন, ‘২ থেকে ১ দিনের মধ্যে হজ ক্যাম্প পরিদর্শন করবেন সরকার প্রধান। হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অনিয়ম মানা হবে না।’ এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, এবার ফ্লাইটের কোনো জটিলতা হবে না।

এফএস