জানা গেছে, র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবিরের নেতৃত্বে একটি আভিযানিক দল বাস টার্মিনাল সংলগ্ন রায়হানুল ইসলামের গুদামে অভিযান চালায়। এসময় গুদামে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ পেট্রোল পাওয়া যায়।
অভিযানের পর পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া জব্দকৃত পেট্রোল খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


 coalition ride on the back of a pickup truck in Kidal-320x167.webp)


