পার্বতীপুর
পার্বতীপুরে অবৈধভাবে মজুত ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

পার্বতীপুরে অবৈধভাবে মজুত ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ (শনিবার, ১১ এপ্রিল) বিকেলে পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় এক অভিযানে এ জ্বালানি তেল উদ্ধার করা হয়।

পার্বতীপুরে ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

পার্বতীপুরে ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্যাংকলরীর চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জেল ও জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। আজ (রোববার, ২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি।

চিলাহাটি-দর্শনা রুটে একতরফা ট্রানজিট সুবিধা পেয়েছে ভারত

চিলাহাটি-দর্শনা রুটে একতরফা ট্রানজিট সুবিধা পেয়েছে ভারত

দেখা হয়নি উত্তরের জনপদের নিরাপত্তা ও দেশের স্বার্থ

চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা রুটে ভারতকে একতরফাভাবে ট্রানজিট দেয়া হয়েছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। বলছেন, গেলো জুনে শেখ হাসিনার ভারত সফরে সই হওয়া দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকে দেখা হয়নি উত্তরের জনপদের নিরাপত্তা আর দেশের স্বার্থ। তাই চুক্তি বাস্তবায়নে ভারতের সঙ্গে দর কষাকষি অথবা পুনর্বিবেচনার উত্তরাঞ্চলের মানুষের।