ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সিলেট জাতীয় স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম, সেটি দুঃখজনক। সংস্কার করার জন্য এরই মধ্যে কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।’
এদিকে শিগগিরই শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস। সিলেট থেকেই নতুন এই প্রতিযোগিতার সূচনা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘৩০ এপ্রিল আমরা এ সিলেট জেলা স্টেডিয়াম দিয়ে আমাদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন আমাদের প্রধানমন্ত্রী।’
প্রথমবারের মতো হতে যাওয়া নতুন কুঁড়ি স্পোর্টসের ইভেন্ট সংখ্যাসহ নানা দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘ফুটবল-ক্রিকেটসহ আমরা ৭টি ইভেন্ট নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু করতে যাচ্ছি। প্রতিটি জেলার দলীয় টিমগুলো এতে অংশগ্রহণ করবে।’
খুদে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও পরিদর্শন করেন আমিনুল হক।





