ঘোড়াঘাটে অবৈধভাবে মজুদকৃত ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ

জব্দকৃত ডিজেল
জব্দকৃত ডিজেল | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল তেল জব্দ করেছে প্রশাসন। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) দুপুরে উপজেলার আজাদমোড় এলাকায় অবস্থিত ‘সালাম ভলকানাইজিং’ দোকানে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

আরও পড়ুন:

অভিযান চলাকালে দোকানের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। জব্দকৃত তেল পরবর্তীতে মের্সাস খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশন ঘোড়াঘাটে নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এএইচ