প্রধানমন্ত্রী আরও জানান যে, যুক্তরাজ্য বর্তমানে কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করছে। তার মতে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং অবশ্যই মধ্যপ্রাচ্যে আমাদের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা।
আরও পড়ুন:
তিনি জোর দিয়ে বলেন, ‘হরমুজ প্রণালী পুনরায় সচল করার প্রচেষ্টায় ব্রিটেন কাজ চালিয়ে যাবে।’ তবে তার স্পষ্ট বার্তা ছিল, আমরা কোনোভাবেই এ যুদ্ধে নিজেদের টেনে আনব না।
সরাসরি যুদ্ধে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও যুক্তরাজ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। হরমুজ প্রণালিতে সৃষ্ট হুমকির প্রেক্ষিতে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। এছাড়া, ইরান থেকে ছোড়া প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এরইমধ্যেই ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।





