ট্রাম্প বলেন, ‘ইরানে সরকার পরিবর্তন করতে পেরেছে বলে যুক্তরাষ্ট্র মনে করে।’
এর আগে, গত সপ্তাহে ফক্স নিউজকে তিনি বলেন, ‘আপনি বলতে পারেন যে সরকার পরিবর্তন হয়েছে, কারণ তাদের আগের নেতাদের হত্যা করা হয়েছে।’
আরও পড়ুন:
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশটির পূর্বাঞ্চলের দিকে আসা পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে পেরেছে। তবে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী না সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি।
এদিকে পোপ লিও চতুর্দশ ভ্যাটিকানে পাম সানডে উপলক্ষে কথা বলার সময় আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের বিষয়ে জড়িত নেতাদের সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, ‘যারা যুদ্ধ শুরু করে এবং যাদের হাত রক্তে ভরা, তাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না।’
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি দক্ষিণ লেবাননে 'সিকিউরিটি জোন' আরও বড় করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।





 and after images of the Betrawati area in Nepal-320x167.webp)