পরে তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটি পরিদর্শন করে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটের পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে গঠিত উচ্চ পর্যায়ের নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এছাড়াও রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরও একটি তদন্ত টিম গঠন করা হয়।





