দৌলতদিয়া ঘাট পরিদর্শনে উচ্চ পর্যায়ের তদন্ত টিম
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত টিমের পাঁচ সদস্যের একটি কমিটি। আজ (রোববার, ২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে অন্য সদস্যদের নিয়ে দুর্ঘটনাস্থল (৩ নম্বর ফেরিঘাট) পরিদর্শন করেন।