
ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) আনুমানিক ৬ টার দিকে আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মিরপুরে চলন্ত বাসে আগুন
রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

পটুয়াখালীতে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ১, আহত ২
পটুয়াখালী কুয়াকাটা সড়কে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. শাকিল (২১) নামের এক রোগির মৃত্যু হয়েছে। বিষপানে আক্রান্ত শাকিলকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন ইউসুফ ও রুমা নামের আরও দু’জন।

জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৪, আহত অন্তত ১৫
জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহতের ঘটনা ঘটেছে। এসময় বাস উল্টে অন্তত ১৫ জন আহতও হয়েছেন।

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন। আজ (রোববার, ৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত ২
নাটোরের রামাইগাছি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটো ভ্যানচালকসহ দু’জন নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ২২ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ (শুক্রবার, ৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলার পুরাতন ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাটাইলে রাস্তা পারাপারের সময় বাস চাপায় বৃদ্ধার মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় শহিতন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ (বুধবার, ৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ঘাটাইল কলেজ মোড় চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিতন বেগম কালিহাতী উপজেলার পুকুরিয়া ইছাপুর এলাকার মৃত গফুর মিয়ার স্ত্রী।

ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, আহত ২৫
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ (রোববার, ২ আগস্ট) বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত অন্তত ২০
কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ীয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘আল্লাহর দান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় বাসের অন্তত ২০জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।

হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫
হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

পাবনায় অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২
পাবনার আতাইকুলা থানা এলাকায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।