‘কিউবা নেক্সট’, কিউবার বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। মায়ামিতে সৌদি-সমর্থিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) প্রাইঅরিটি সামিটে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘কিউবা নেক্সট—তবে ধরে নিন আমি এটা বলিনি।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এরপর ট্রাম্প গণমাধ্যমকে উদ্দেশ করে বলেন, ‘অনুগ্রহ করে, মিডিয়া, ওই বক্তব্য উপেক্ষা করুন। ধন্যবাদ।’ তবে একই বক্তব্য আবার পুনরাবৃত্তি করে তিনি বলেন, ‘কিউবা নেক্সট।’ কিউবা নিয়ে তিনি আর কোনো বিস্তারিত জানাননি।

আরও পড়ুন:

ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন তিনি লাতিন আমেরিকায় ভেনেজুয়েলা নিয়ে আগেও কঠোর অবস্থান নিয়েছেন বলে পরিচিত। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিনি সামরিক পদক্ষেপের পাশাপাশি চাপ ও শর্তের কথা বলে আসছেন।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধ ও জাতীয় জরুরি অবস্থা জারি করে দেশটির কম্যুনিস্ট সরকারকে পতনের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিলেন।

এএম