আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) রাঙামাটি-জুরাছড়ি নৌরুটে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
আরও পড়ুন:
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, ‘জুরাছড়ি থেকে ছেড়ে আসা লঞ্চটি পৌনে ৮টার দিকে দুর্ঘটনায় পড়ে। এসময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে চালক তাৎক্ষণিকভাবে লঞ্চটি দ্রুত তীরে ভেড়ান। এতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এসময় লঞ্চটি পুরোপুরি তীরে ভেড়ানো হলে লঞ্চ থেকে যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে পড়েন।’
জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘জুরাছড়ি থেকে রাঙামাটিগামী যাত্রীবাহী লঞ্চটি ডুবে থাকা গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। পরে সেখান দিয়ে লঞ্চে পানি ঢুকতে শুরু করে। তবে চালক দ্রুত লঞ্চটিকে তীরে ভেড়ালে যাত্রীরা নিরাপদে নেমে পড়তে সক্ষম হন। পরে অন্য বোটে দিয়ে যাত্রীরা নিরাপদে গন্তব্য চলে যান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’





