ইরানে টানা ২৭ দিন ইন্টারনেট বন্ধ: নেটব্লকস

নেটব্লকসের ডাটা
নেটব্লকসের ডাটা | ছবি: সংগৃহীত
0

সরকারের আরোপিত ডিজিটাল অবরোধে ইরানে টানা ২৭ দিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দৈনিক আপডেটে নেটব্লকস জানায়, ৬২৪ ঘণ্টা ধরে ইরান বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। সংস্থাটি বলেছে, ‘রাষ্ট্র অনুমোদিত সাদা তালিকাভুক্তদের বাইরে অন্যদের জন্য প্রবেশাধিকার বন্ধ থাকায় মানবাধিকার পর্যবেক্ষক, স্বাধীন গণমাধ্যম ও সাধারণ মানুষ কার্যত তথ্যপ্রবাহ থেকে বিচ্ছিন্ন।’

আরও পড়ুন:

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর থেকে এই ইন্টারনেট বন্ধ রয়েছে। তবে এই অবরোধের মধ্যেও বিবিসি কিছু ইরানির সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতে সক্ষম হয়েছে। এর আগে এক তরুণ ইরানি বিবিসিকে জানান, তাকে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে নেয়া হতে পারে—এ আশঙ্কা করছেন তিনি।

এএম