টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত

নিহত যুবকের মরদেহ
নিহত যুবকের মরদেহ | ছবি: এখন টিভি
1

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। আজ (বুধবার, ২৫ মার্চ) দুপুরে উপজেলার সল্লা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবক বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল এলাকার নান্নু সরকারের ছেলে রাশেদ (৩৮)।

আরও পড়ুন:

নিহতের পরিবার ও রেলওয়ে পুলিশ জানান, নিহত রাশেদ ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতো। ঈদের ছুটি শেষে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলো।

এসময় মোটরসাইকেল থামিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

এসএস