ইরানে ১৫ হাজারের বেশি বোমা বর্ষণের দাবি ইসরাইলের

ইসরাইলের মিসাইল নিক্ষেপ
ইসরাইলের মিসাইল নিক্ষেপ | ছবি: সংগৃহীত
0

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ইসরাইলি বাহিনী ইরানে ১৫ হাজারের বেশি যুদ্ধাস্ত্র ব্যবহারের রেকর্ড অতিক্রম করেছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে, এ সংখ্যা গত বছরের জুন মাসে হওয়া ১২ দিনের সংঘাতের তুলনায় চার গুণ বেশি।

আরও পড়ুন:

ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে কাটজ বলেন,‘তেল আবিব এরই মধ্যে ইরান এবং লেবাননের অভ্যন্তরে নতুন একগুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অনুমোদন দিয়েছে।’

এএইচ