জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্বিতীয় দফায় জরুরি তেল ছাড়ার প্রস্তুতির অনুরোধ জানানোর পর টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বর্তমানে হরমুজ প্রণালি আংশিকভাবে বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম যেমন লাফিয়ে বাড়ছে, তেমনি দীর্ঘমেয়াদী জ্বালানি সংকটের আশঙ্কাও তীব্রতর হচ্ছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেই আইইএ তাদের ইতিহাসে সর্বোচ্চ ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল।
বিশ্বের জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফাতিহ বিরল বলেন, ‘আমাদের মজুতের ৮০ শতাংশ এখনো অক্ষুণ্ণ রয়েছে। যদি প্রয়োজন দেখা দেয়, তবে আমরা আবারও তেল ছাড়তে পুরোপুরি প্রস্তুত।’
সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘বিশ্ব বর্তমানে এক ভয়াবহ জ্বালানি নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



